শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের অটোরিকশা চালক আলী নূর এবং মৌলভীবাজার দরগা মহল্লার বাসিন্দা রুবেল মিয়া ও রেহান মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ তিনটি বর্তমানে মর্গে রাখা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: