মৌলভীবাজারে প্রেমের টানে চীন থেকে ছুটে এলেন তরুণী
Led Bottom Ad

হেলিকপ্টারে রাজকীয় আগমন

মৌলভীবাজারে প্রেমের টানে চীন থেকে ছুটে এলেন তরুণী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২০/০২/২০২৬ ১২:৩৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ক্রিস হুই নামের এক তরুণী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে ক্রিস হুইকে নিয়ে আসেন তাঁর জীবনসঙ্গী সুকান্ত সেন। সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুই ও স্থানীয় সুকান্ত সেনের এই ব্যতিক্রমী বিয়েকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

সুকান্ত সেন টিকরপাড়ার প্রয়াত স্বপন কুমার সেনের ছেলে। ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমান সুকান্ত। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর কর্মজীবনে প্রবেশের কয়েক বছরের মাথায় ক্রিসের সঙ্গে তাঁর পরিচয় ও প্রণয় গড়ে ওঠে। পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তাঁরা চীনে বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সুকান্ত জানান, বিয়ের অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে এবং স্ত্রীকে চমকে দিতে তিনি হেলিকপ্টারে করে বাড়িতে আসার পরিকল্পনা করেন। বাংলাদেশে এই বৈবাহিক অনুষ্ঠানে ক্রিসের সঙ্গে তাঁর বাবা-মা ও চাচাও উপস্থিত রয়েছেন।

কনে ক্রিস হুই বাংলাদেশে এসে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। সুকান্তের সঙ্গে এখানে আসতে পেরে এবং এখানকার মানুষের ভালোবাসা দেখে আমি খুবই অভিভূত।"

স্থানীয় বাসিন্দারা বিদেশি কনেকে একনজর দেখতে সুকান্তের বাড়িতে ভিড় জমাচ্ছেন। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি সুকান্তের গ্রামের বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সুকান্ত ও ক্রিস বর্তমানে চীনে যৌথভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দীর্ঘ সাত বছর পর নিজ দেশে ফিরে বিদেশি স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরুর প্রাক্কালে সুকান্ত এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad