বড়লেখায় বিএনপির বিজয় উদযাপন: ঐক্যের ডাক ও মিষ্টি বিতরণ
Led Bottom Ad

বড়লেখায় বিএনপির বিজয় উদযাপন: ঐক্যের ডাক ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৬/০২/২০২৬ ১০:০৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা উপজেলার ষাটমা সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।

বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং পৌর বিএনপি নেতা আবু চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন যুবদলের এক প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান খসরু বলেন, "এই বিজয় জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবো, গণমানুষের পাশে থাকবো এবং একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করবো।" তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি সাইফুল ইসলাম খোকন দলীয় ঐক্য বজায় রাখতে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান। আবু চৌধুরী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রম অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad