মৌলভীবাজারের ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
Led Bottom Ad

হারালেন সাবেক এমপিও

মৌলভীবাজারের ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৬/০২/২০২৬ ০৯:৪০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় এই প্রার্থীরা তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না। মাত্র ১০ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): মোট ৬ প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— লাঙল প্রতীকের আহমেদ রিয়াজ উদ্দিন, কাপ-পিরিচ প্রতীকের বেলাল আহমদ, ট্রাক প্রতীকের মো. আব্দুন নূর ও মাছ প্রতীকের মো. শরিফুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া): ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— হাতপাখা প্রতীকের আব্দুল কুদ্দুস, ঘোড়া প্রতীকের এম জিমিউর রহমান চৌধুরী, ফুটবল প্রতীকের সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাস খান, লাঙল প্রতীকের মো. আব্দুল মালিক ও কাঁচি প্রতীকের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— দেয়াল ঘড়ি প্রতীকের আহমদ বিলাল ও কাস্তে প্রতীকের জহর লাল দত্ত।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন— শাপলা কলি প্রতীকের প্রীতম দাশ, লাঙল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন ও মই প্রতীকের মো. আবুল হাসান।

স্থানীয় বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক শক্তির অভাব, ব্যক্তিগত জনপ্রিয়তায় ঘাটতি এবং ভোটারদের কৌশলগত ভোটের কারণে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী জামানত হারাতে হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad