মৌলভীবাজার-৪: এনসিপিসহ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
Led Bottom Ad

বিএনপির মুজিবুর রহমান বিজয়ী

মৌলভীবাজার-৪: এনসিপিসহ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৫/০২/২০২৬ ১৩:০৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ছাড়া বাকি ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৬১টি। এর মধ্যে বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া পেয়েছেন ৩৪ হাজার ১৪৭ ভোট।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের নির্ধারিত শতাংশ না পাওয়ায় জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) - ৪,৫৬৩ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী মো. আবুল হাসান (মই) - ৯৮১ ভোট, জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ জরিপ হোসেন (লাঙ্গল) - ৯২৪ ভোট।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ আসনে মোট ২ লাখ ৭২ হাজার ৯১৬টি ভোট পড়েছে। এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৮৫৫টি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক শক্তি, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও ভোটারদের কৌশলগত ভোট জামানত হারানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’ এর পক্ষে ১ লাখ ২৭ হাজার ৪২৮ ভোট এবং ‘না’ এর পক্ষে ১ লাখ ৭ হাজার ৬৩৩ ভোট পড়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad