মৌলভীবাজার-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির নাসির উদ্দিন মিঠু
Led Bottom Ad

মৌলভীবাজার-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির নাসির উদ্দিন মিঠু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১২/০২/২০২৬ ২৩:০৭:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শেষে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

আসনটির মোট ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বড়লেখা উপজেলার ৩০টি এবং জুড়ী উপজেলার ৪৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু পেয়েছেন ৬৪,৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৪৭,২১৬ ভোট।

প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৭,১৭৯ ভোটে এগিয়ে রয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনা শেষে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad