কুলাউড়ায় সাদিয়ার হাতে কাঁচি মার্কা তুলে দিলেন ড. আবেদ
Led Bottom Ad

কুলাউড়ায় সাদিয়ার হাতে কাঁচি মার্কা তুলে দিলেন ড. আবেদ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৮/০২/২০২৬ ১৫:০০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


৬ ফেব্রুয়ারি রাতে কুলাউড়ার ডাকবাংলো মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ও জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আহ্বানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। সভা সঞ্চালনা করেন হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব খসরু চৌধুরী।


জনসভায় বক্তব্যে ড. আবেদ চৌধুরী বলেন, তাঁদের সভায় টাকার কোনো হিসাব নেই, লোকসংখ্যাও কম। অথচ অন্য প্রার্থীদের সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। তিনি বলেন, এটি ভালোবাসার ফল নয়; এটি টাকার ফল। নির্বাচনী ব্যবস্থার ভেতরে অর্থ ঢুকে পড়েছে।


সভায় আরও বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম এবং সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান।


জনসভায় ড. আবেদ চৌধুরী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর হাতে তাঁর নির্বাচনী প্রতীক কাঁচি মার্কা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।


এ সময় সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী তাঁর ২০ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজকে শর্তহীনভাবে মৌলিক মানবাধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি বয়স্ক, দুস্থ, অনাথ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে উল্লেখ করা হয়।


ইশতেহারে আরও রয়েছে বেকারদের কর্মসংস্থান ও ভাতা প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, হেলথ কার্ড ও ওয়ার্ডভিত্তিক হেলথ সেন্টার চালু এবং স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি।


কৃষি খাতে জাতীয় বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সার ও বীজে ভর্তুকি, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, শিশুশ্রম বন্ধ, নারী আসন ১০০তে উন্নীত করা, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমমজুরি এবং মাতৃত্বকালীন ছুটির বিষয়গুলোও ইশতেহারে স্থান পায়।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad