মৌলভীবাজারে জামায়তের নির্বাচনী সভায় জয় বাংলা শ্লোগান!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামের আমীর ড. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় এক হিন্দু বক্তা জয়বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অনেক নেটিজেন বক্তব্যের জয়বাংলা অংশটি কাটছাঁট করে পোস্ট করছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, দীর্ঘদিনের অভ্যাস একদিনে বদলানো সম্ভব নয়। অন্যরা মনে করেন, জয়বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, যা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অনুপ্রাণিত করেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ এই স্লোগানকে তাদের নিজস্ব হিসেবে দখল করে নিয়েছিল।
বাংলাদেশ জামাতে ইসলাম এই অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার পাশাপাশি ঐতিহাসিক স্লোগানটিকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করা হচ্ছে।
সভা অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। জুড়ী উপজেলার হিন্দু পণ্ডিত বাবু আনন্দ সাধু জয়বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: