​শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি
Led Bottom Ad

​শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/০১/২০২৬ ১২:৪৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১১ জন বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা বিএনপির এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় তাঁদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া দলের অন্যান্য নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত এই ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সংশ্লিষ্টতা না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​অব্যাহতিপ্রাপ্ত নেতাদের তালিকা

​বিজ্ঞপ্তিতে নাম আসা নেতারা হলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

​উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি একই ধরণের অভিযোগে এই দুই উপজেলার আরও ১০ জন নেতাকে অব্যাহতি দিয়েছিল জেলা বিএনপি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোট ২১ জন নেতাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​দলের স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা বা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ ওঠার পরই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা বিএনপি জানিয়েছে, দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad