বড়লেখায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আজিম উদ্দিনকে রাজকীয় সংবর্ধনা
দীর্ঘদিন প্রবাস জীবন শেষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় এক বর্ণাঢ্য ও রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজিম উদ্দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সেখান থেকে বিশাল এক গাড়ি বহরসহ তাকে বড়লেখায় নিয়ে আসা হয়। বড়লেখা উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা জুড়ে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে বহনকারী গাড়ি নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় আজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতারা বলেন, “আজিম উদ্দিন প্রবাসে থেকেও দলের দুঃসময়ে এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর স্বদেশ আগমন এই অঞ্চলের দলীয় কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি করবে।”
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজিম উদ্দিন বলেন, “দেশের মাটি ও মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। প্রবাসে থাকলেও মনটা সবসময় দেশের মানুষের কাছে পড়ে থাকে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে আমি সবার সাথে এক হয়ে কাজ করে যাব।”
সংবর্ধনা শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: