বড়লেখায় ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন মিঠুর উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠুর সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এই সভার আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন আহমেদ মিঠু তাঁর ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “মৌলভীবাজার-১ আসনকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
উঠান বৈঠকটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৈঠক শেষে নাসির উদ্দীন আহমেদ মিঠু স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট চান।
এ রহমান
মন্তব্য করুন: