বিয়ে দিতে রাজি না হওয়ায় বড়লেখায় স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ
Led Bottom Ad

বিয়ে দিতে রাজি না হওয়ায় বড়লেখায় স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০১/২০২৬ ১৬:৫৩:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও অপহৃত কিশোরীর কোনো সন্ধান পায়নি পুলিশ।


এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) রাতে অপহৃত ছাত্রীর মা জাহেদা বেগম বড়লেখা থানায় একটি অপহরণ মামলা করেছেন। মামলায় একই এলাকার ফাহিম আহমদকে প্রধান আসামি করে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর ১৫ বছর বয়সী মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবের নামে উত্যক্ত করতেন। বিষয়টি পরিবারকে জানালে ছাত্রীটির মা ফাহিমের অভিভাবক ও স্থানীয়দের কাছে বিচার চান।


এর একপর্যায়ে ফাহিমের পরিবারের পক্ষ থেকে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে মেয়েটির বাবা–মা বিয়েতে রাজি না হওয়ায় গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ফাহিম আহমদ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।


ঘটনার পর থেকে কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ‘প্রথম সিলেট’ কে বলেন, সাধারণ ডায়েরির পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad