নির্বাচন সামনে রেখে বড়লেখায় জামায়াতের লিফলেট বিতরণ
Led Bottom Ad

নির্বাচন সামনে রেখে বড়লেখায় জামায়াতের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২২/০১/২০২৬ ২০:১৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জুড়ী ও বড়লেখা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম।


বৃহস্পতিবার দুপুরে বড়লেখা বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাওলানা আমিনুল ইসলাম বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।


গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে ন্যায়নীতি ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রয়োজন রয়েছে। তিনি আগামী নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের ভোটারদের সমর্থন কামনা করেন এবং সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান।


এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি ঘিরে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক দোকানদার ও পথচারী লিফলেট গ্রহণ করেন এবং প্রার্থীর বক্তব্য শোনেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad