মৌলভীবাজারে দুই আসনে ১০ দলীয় জোটে একাধিক প্রার্থী
Led Bottom Ad

২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজারে দুই আসনে ১০ দলীয় জোটে একাধিক প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০১/২০২৬ ১৭:০৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে দলীয়, জোটভুক্ত ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।


প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বিল্লাল ঘড়ি প্রতীক পেয়েছেন। তবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার না করায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহমদ বিল্লাল দাবি করেন, তিনিই ১০ দলীয় জোটের একমাত্র বৈধ প্রার্থী। তিনি আশা প্রকাশ করেন, আব্দুল মান্নান শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এ বিষয়ে আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি।


অন্যদিকে মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। খেলাফত মজলিসের প্রার্থী শেখ নুরে আলম হামিদী রিকশা প্রতীক নিয়ে নিজেকে জোটের প্রার্থী দাবি করেছেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রীতম দাস শাপলা কলি প্রতীক নিয়ে নিজেকেও ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাবি করছেন। তবে এ বিষয়ে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহসিন মিয়া মধু স্বতন্ত্র হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চারটি আসনে প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন, তা হলো—


মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ি):

বিএনপি—নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ),

জামায়াত—মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা),

জাতীয় পার্টি—আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল),

গণঅধিকার পরিষদ—আব্দুন নুর (ট্রাক),

গণফ্রন্ট—শরিফুল ইসলাম (মাছ),

স্বতন্ত্র—বেলাল আহমদ (কাপ-পিরিচ)।


মৌলভীবাজার-২ (কুলাউড়া):

বিএনপি—শওকতুল ইসলাম (ধানের শীষ),

জামায়াত—সায়েদ আলী (দাঁড়িপাল্লা),

স্বতন্ত্র—নওয়াব আলী আব্বাস খান (ফুটবল),

জাতীয় পার্টি—আব্দুল মালিক (লাঙ্গল),

স্বতন্ত্র—ফজলুল হক খান (কাপ-পিরিচ),

স্বতন্ত্র—এম জিমিউর রহমান (ঘোড়া),

ইসলামী আন্দোলন—আব্দুল কুদ্দুস (হাতপাখা),

বাসদ (মার্কসবাদী)—সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।

ফুটবল প্রতীক নিয়ে একাধিক দাবিদার থাকায় লটারির মাধ্যমে নওয়াব আলী আব্বাস খান প্রতীকটি পান।


মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর):

বিএনপি—এম নাসের রহমান (ধানের শীষ),

জামায়াত—আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা),

খেলাফত মজলিস—আহমদ বিল্লাল (ঘড়ি),

কমিউনিস্ট পার্টি—জহর লাল দত্ত (কাস্তে)।


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ):

বিএনপি—মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ),

খেলাফত মজলিস—শেখ নুরে আলম হামিদী (রিকশা),

এনসিপি—প্রীতম দাস (শাপলা কলি),

স্বতন্ত্র—মহসিন মিয়া মধু (ফুটবল),

জাতীয় পার্টি—মোহাম্মদ জরিফ হোসেন (লাঙ্গল),

বাসদ—আবুল হাসান (মই)।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad