শ্রীমঙ্গলে ট্রেন থেকে শিশু উদ্ধার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ট্রেন থেকে শিশু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৯/০১/২০২৬ ১২:৩৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা অফিসে হস্তান্তর করেছে পুলিশ। 


রোববার (১৮ জানুয়ারি) শিশুটিকে হস্তান্তর করে রেলওয়ে থানা পুলিশ।


জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধা সাড়ে সাতটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় এক শিশুকে যাত্রীরা উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গল রেলওয়ে থানা হেফাজতে দেন। 


পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে স্পষ্ট করে নিজের নাম, বাবা-মায়ের নাম ও ঠিকানা কিছুই বলতে পারছে না। তবে মাঝেমধ্যে তার নাম লাইবুর/সাইফুল, বাবার নাম ল্যাংড়া, মায়ের নাম নাজমা/নাসিমা এবং ঠিকানা বালুর চর পয়েন্ট বলে জানায়। তবে সে কোথায় যাবে বা কীভাবে এখানে এসেছে এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি। 


উদ্ধার শিশুর পিতা-মাতার সন্ধান ও ঠিকানা বের করতে শিশুর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সিলেট বিভাগের সবকটি রেলওয়ে স্টেশনে মাইকিং করা হলেও তার পরিবারের সন্ধান মিলেনি। রোববার দুপুরে শিশুটিকে শ্রীমঙ্গল সমাজসেবা অফিসের হস্তান্তর করে রেলওয়ে থানা পুলিশ। 


শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, গত শুক্রবার ঢাকাগামী পারাবত ট্রেন থেকে কয়েকজন যাত্রী এক শিশুকে উদ্ধার করে শ্রীমঙ্গলে রেলওয়ে থানা হেফাজতে দেন। পরে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে আমরা জানাই।


‘রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা শিশুর পরিবারের সন্ধান পেতে বিভিন্ন স্টেশনে খোঁজখবর, মাইকিংসহ গত দুই দিন নানাভাবে চেষ্টা করি। শিশুটির বয়স আনুমানিক ৩-৪ হবে। ঠিকমতো কথা বলতে পারছে না। যা বলছে তাও স্পষ্ট না। অবশেষে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানালে রোববার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সুমন পাল ও রাহুল রায় মুন্সী শিশুকে নিয়ে যান।’


উদ্ধার শিশুর নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অফিস প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বলে নিশ্চিত করেন খায়রুল ইসলাম।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad