বড়লেখায় কৃষি জমি কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

বড়লেখায় কৃষি জমি কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৮/০১/২০২৬ ২২:০৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষি জমি থেকে মাটি অবৈধভাবে কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (১৮ জানুয়ারি) বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্তকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টের সময় মাটি কর্তনের ফলে কৃষি জমির উর্বরতা কমে যাওয়া, জমির ক্ষয়, পরিবেশের ওপর বিরূপ প্রভাবসহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। এছাড়া কৃষি জমি সংরক্ষণ ও আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad