বড়লেখায় তালামীযে ইসলামিয়ার শীতবস্ত্র বিতরণ
বড়লেখায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আজ সোমবার (১২ জানুয়ারি) দুই শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য পক্ষকাল ব্যাপী শীতবস্ত্র (কম্বল) বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটি। কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আনজুমানে তালামীয।
উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় সংগঠনের উপজেলা কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শামসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পৌর আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, পৌর তালামিযের সভাপতি সুফিয়ান আহমদ, বড়লেখা সরকারি কলেজ তালামিয সভাপতি, রায়হানুর রহমান। এসময় পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা তালামীযের অফিস সম্পাদক আব্দুস সামাদ, সদর ইউপি আল ইসলাহর সভাপতি শাহান আহমদ, সাধারণ সম্পাদক মাতাব উদ্দিন, মোহাম্মদিয়া মাদ্রাসা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম শাহী, পৌর তালামিযের সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ডি আর ডি
মন্তব্য করুন: