গণভোট ২০২৬: ‘দেশের চাবি আপনার হাতে’—তালিমপুরে প্রচার সভা
গণভোট-২০২৬ কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৭ নম্বর তালিমপুর ইউনিয়নে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদ প্রাঙ্গণে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার গালিব চৌধুরী। তিনি বলেন, আসন্ন গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের সচেতন ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা বলেন, “দেশের চাবি এখন জনগণের হাতে।” তারা শান্তিপূর্ণ পরিবেশে গণভোট আয়োজন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ ধরনের প্রচার কার্যক্রম গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ রহমান
মন্তব্য করুন: