কমলগঞ্জে অনুষ্ঠিত হলো রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ম্যারাথন
Led Bottom Ad

কমলগঞ্জে অনুষ্ঠিত হলো রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ম্যারাথন

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১০/০১/২০২৬ ১২:৫৮:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শীতের কুয়াশাচ্ছন্ন সকালে ‘রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার আলীনগর ইউনিয়নে রাজকান্দি রানার্স কমিটির আয়োজনে এ ম্যারাথন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, ২৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে নারী, পুরুষ ও যুবক—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিদেশি তিনজনসহ মোট ৪৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

ম্যারাথন আয়োজক কমিটির পরিচালক জাকির হোসেন বলেন, সুষ্ঠু ও সফলভাবে এবারের ম্যারাথন আয়োজন সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের উৎসাহ আমাদের আগামী দিনেও এমন আয়োজন করতে অনুপ্রাণিত করবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad