মৌলভীবাজার -১ আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজে শোকজ
Led Bottom Ad

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মৌলভীবাজার -১ আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজে শোকজ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১০/০১/২০২৬ ১২:৫৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং মৌলভীবাজারের যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ নোটিশ প্রদান করেন।

নোটিশে আগামী সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে কমিটির কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন গত ৭ জানুয়ারি বড়লেখা উপজেলার রশিদাবাদ চা বাগানে প্রতীকসহ লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন এবং ওই প্রচারণার ভিডিও পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ লঙ্ঘিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বড়লেখা থানার এক উপপরিদর্শক (এসআই) নোটিশটি হস্তান্তর করেন। তিনি দাবি করেন, আলোচিত লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার ভিডিওটি চলমান নির্বাচনের নয়, বরং ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ধারণ করা। তিনি লিখিত জবাবে এ বিষয়ে প্রমাণ উপস্থাপন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad