তীব্র শীতে বিপর্যস্ত মৌলভীবাজার, শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ ডিগ্রি
Led Bottom Ad

তীব্র শীতে বিপর্যস্ত মৌলভীবাজার, শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৮/০১/২০২৬ ১৪:৪১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের জীবনযাত্রা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে চলতি মৌসুমে শীতের প্রকোপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। দিন ও রাতজুড়ে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও হালকা বাতাসের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, চলতি শীত মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা এবং আরও কয়েকদিন একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad