সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৪ পদে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
Led Bottom Ad

১৫ জানুয়ারি নির্বাচন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৪ পদে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০১/২০২৬ ১৩:১৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৫ জন।

সোমবার (৫ জানুয়ারি) আইনজীবী সমিতির লাইব্রেরি হলে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলমের সভাপতিত্বে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল ও মো. কাওছার জুবায়ের, নির্বাচন মনিটরিং কমিটির সদস্য, বিভিন্ন পদের প্রার্থী এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল ওদুদ, গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল), মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আলী হায়দার, আয়েশা সিদ্দিকা (শিপা), জ্যোৎস্না ইসলাম ও পান্না লাল দাশ। সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান ও মোহাম্মদ গোলাম কিবরিয়া (রেজু)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের হেলাল আহমদ, মো. জোবায়ের বখ্ত জুবের, দেলোয়ার হোসেন দিলু, বিপ্লব কান্তি দে মাধব, মুমিনুর রহমান (টিটু), মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও মো. হুমায়ুন রশীদ (সোয়েব)।

এছাড়া যুগ্ম সম্পাদক, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, লাইব্রেরি সম্পাদকসহ অন্যান্য পদ এবং কার্যনির্বাহী কমিটির ৭টি সদস্য পদের জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad