শ্রীমঙ্গলে ঝোপ থেকে দুই বস্তা অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোপের ভেতর থেকে দুটি বস্তায় রাখা ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাতগাঁও গ্রামের একটি ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এয়ারগানগুলো সেখানে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে র্যাব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
র্যাব জানায়, উদ্ধার করা এয়ারগানগুলো সাধারণ ডায়েরি (জিডি) করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: