লাখাইয়ে সরিষা আবাদ ও সরিষা নির্ভর মধু উৎপাদনে সম্ভাবনা
Led Bottom Ad

লাখাইয়ে সরিষা আবাদ ও সরিষা নির্ভর মধু উৎপাদনে সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/০১/২০২৬ ২২:৪৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের লাখাই উপজেলাকে সরিষা আবাদে সম্ভাবনাময় এলাকা হিসেবে দেখা হচ্ছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের সরিষা এবং আধুনিক চাষপদ্ধতির কারণে চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবার বারি-১৮, বারি-১৪সহ উন্নত জাতের সরিষা আবাদ করছেন কৃষকেরা। রোপা আমন কাটার পর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছরের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪০ হেক্টর, বাস্তবে আবাদ হয়েছে প্রায় ১ হাজার ৭৫০ হেক্টরে। এর মধ্যে ৩০০ হেক্টর বিনাচাষে করা হয়েছে।

লাখাইয়ের করাব, মুড়িয়াউক, মোড়াকরি ও বামৈ ইউনিয়ন সরিষা নির্ভর মধু উৎপাদনের জন্যও অত্যন্ত সম্ভাবনাময়। ২০১৭ সাল থেকে এসব এলাকায় মৌবাক্স স্থাপন করে প্রতি বছর ১ থেকে দেড় হাজার কেজি মধু সংগ্রহ করা হচ্ছে। তবে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সরিষা চাষে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে এবং সরিষা নির্ভর মধু সংগ্রহ ও প্রশিক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad