মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৪ এয়ারগান ও গুলি উদ্ধার
মৌলভীবাজারে র্যাবের অভিযানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি বাগানের ভেতর বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: