সিলেটে আরও ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থী এহতেশামের বাতিল
Led Bottom Ad

সিলেটে আরও ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থী এহতেশামের বাতিল

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০১/২০২৬ ১৭:২৮:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আরও চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে দু’জন বিএনপি, একজন জাতীয় পার্টি ও একজন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী। অপরদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ছয়টি আসনের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। রোববার জমা দেওয়া নথিপত্র পর্যালোচনা শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এম এ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত মুজিবুর রহমান ডালিম এবং সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত মো. জাহিদুর রহমান।

অন্যদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার আপিল করার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad