কমলগঞ্জে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত
Led Bottom Ad

কমলগঞ্জে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৪/০১/২০২৬ ১৭:০০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে রবিবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া একটায় একটি দ্রুতগামী পিকআপ চাপায় দূর্জয় শব্দকর (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


স্থানীয়রা জানান, কমলগঞ্জ থেকে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। পথে মইডাইল এলাকায় পথচারী বৃদ্ধকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাহিন সুলতানা মৃত ঘোষণা করেন।


কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আসাদ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিকআপটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।”


চালক ঘটনাস্থল ত্যাগ করলেও পুলিশ তাকে শনাক্ত করার চেষ্টা করছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad