মৌলভীবাজারে চোরের হাতে স্বপ্নভঙ্গ ভিক্ষুক দম্পতির!
মৌলভীবাজারের কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের পালকিছড়া চা বাগানে জন্মান্ধ রামনারায়ণ রবিদাস ও তাঁর স্ত্রী বাসমতি রানী দিনাতিপাত করতেন ভিক্ষা করে। গত বছর এক লাখ টাকা ঋণ নিয়ে তারা ছেলের জন্য অটোরিকশা কিনেছিলেন—জীবনের শেষ ভরসা, ভিক্ষার থালার বদলে স্বাবলম্বী জীবনের আশা।
কিন্তু সেই স্বপ্ন থাকল মাত্র ছয় মাস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঘরে তালা ভাঙা অবস্থায় অটোরিকশা চুরি হয়ে গেছে। রামনারায়ণ কাঁপা কণ্ঠে বলেন, “ভিক্ষা করেই সংসার চলতো। এত কষ্টে ঋণ নিয়ে অটো কিনেছিলাম। ছেলে চালাবে, সংসার দাঁড়াবে। আল্লাহ তা দেননি।” রামনারায়ণ দরিদ্র থাকায় স্থানীয় ভাবেও আলোচনায় আসে নি বিষয়টি। কিন্তু পরবর্তীতে অনেকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে রবিবার (৪ জানুয়ারি) বিষয়টির সত্যতা স্বীকার করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।
এদিকে অটোরিক্সা চুরির পর রাম নারায়নের স্ত্রী বাসমতি রানী চোখ মুছতে মুছতে বললেন, “এই অটোরিশাটাই ছিল আমাদের আশা, আমাদের ভরসা। সব শেষ হয়ে গেল। চোরে আমাদের আলো নিভিয়ে দিল।”
স্থানীয়রা জানাচ্ছেন, গত সাত মাসে কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫টি গরু চুরি হয়েছে, কোনোটি উদ্ধার হয়নি। স্থানীয় ইউপি সদস্য গনেশ গোয়ালা বলেন, “অন্ধ চোখে যে মানুষটি আলো দেখতে চেয়েছিল, সেই আলো চোরের হাতে নিভে গেছে।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, “জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে, এখনও পর্যন্ত রামনারায়ণের বাড়িতে পুলিশ তদারকি করেনি।
ডি আর ডি
মন্তব্য করুন: