মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত ৯৩ জন চা শ্রমিককে বিদায়ী সংবর্ধনা
Led Bottom Ad

ব্যতিক্রমধর্মী আয়োজন

মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত ৯৩ জন চা শ্রমিককে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৩/০১/২০২৬ ২২:১২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রথমবারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত ৯৩ জন চা শ্রমিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সুনছড়া চা বাগানে বাগান পঞ্চায়েত ও সুনছড়া সেবা সংঘের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর চা বাগানের ব্যবস্থাপক এজেএম রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনছড়া বাগান পঞ্চায়েতের সভাপতি জিবাধন নায়েক, সাধারণ সম্পাদক প্রশান্ত কৈরী, জয় কিশোন রবিদাস কিশোর, সনজয় কৈরী ও মুকুল কৈরী।

প্রধান অতিথির বক্তব্যে এজেএম রাফিউল আলম বলেন, “আমার ৩০ বছরের চাকরি জীবনে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন আগে দেখিনি। এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।” তিনি অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের শান্তিময় ও সুস্থ অবসর জীবন কামনা করেন।

সভাপতির বক্তব্যে রামভজন কৈরী বলেন, “চা শিল্প ও শ্রমিকদের প্রতি আজীবন অবদানের স্বীকৃতি হিসেবেই এ আয়োজন। ভবিষ্যতে চা শ্রমিকদের অবদান রাষ্ট্র ও সমাজে আরও বেশি মূল্যায়িত হবে—এই প্রত্যাশা আমাদের।”

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad