মৌলভীবাজারে আওয়ামীলীগের ৫ জন নেতাকর্মী গ্রেপ্তার
Led Bottom Ad

ডেভিল হান্ট ফেজ:২ অভিযান

মৌলভীবাজারে আওয়ামীলীগের ৫ জন নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৬/১২/২০২৫ ১৯:০৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ:২ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারকৃতরা হলেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫), একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।

পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের অবৈধ কার্যক্রম প্রতিহত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad