কমলগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
Led Bottom Ad

চিকিৎসা পেলেন ৫১০ জন

কমলগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৪/১২/২০২৫ ২০:১১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার ধলাই বাজার এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া।

মেডিকেল ক্যাম্পে মোট ৫১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি বিভিন্ন জটিল রোগ সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুস্থ জীবনধারা বিষয়ে পরামর্শ দেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।

৪৬ বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad