মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়ন সংগ্রহ ২০ প্রার্থীর
Led Bottom Ad

মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়ন সংগ্রহ ২০ প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/১২/২০২৫ ১১:৫৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।


এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে ৭, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৫, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে ৪ এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, গণফ্রন্ট-১ মো: শরিফুল ইসলাম ও বিএনপির নাসির উদ্দিন আহমেদ। 


মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে বিএনপির মো. শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল খান, ও সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন তাসনিম  চৌধুরী। 


মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে বিএনপির এম নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান ও খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল। 


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, স্বতন্ত্র মো. মহসিন মিয়া মধু ও মুঈদ আশিক চিশতী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 


রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল বলেন, “তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশানা দিয়েছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad