মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ

মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৩/১২/২০২৫ ২৩:১০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রি ও ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন মেনে ব্যবসা পরিচালনার প্রতি সকলকে সতর্ক করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad