বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি: ঘটক বেলাল দুই দিনের রিমান্ডে
Led Bottom Ad

বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি: ঘটক বেলাল দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/১২/২০২৫ ২০:২৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার আসামি ঘটক বেলাল আহমদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। বেলাল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটক বেলাল আহমদ বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জয়নব আক্তারের পূর্বপরিচিত ছিলেন। মেয়ের জন্য পাত্র খোঁজার সুবাদে তিনি একাধিকবার ওই বাড়িতে যাতায়াত করেন। পরে অন্যত্র বিয়ে ঠিক হলে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিয়ের দাওয়াতে তিনি উপস্থিত হন।

বিয়ের দিন দুপুরে পরিবারের সবাই অনুষ্ঠানস্থলে গেলে বাড়িতে ছিলেন জয়নব আক্তারের প্যারালাইসিসে আক্রান্ত স্বামী ও দুই গৃহকর্মী। বিকেলে কৌশলে বাড়িতে প্রবেশ করে গৃহকর্মীদের ব্যস্ত রাখার সুযোগে বসতঘরের আলমারির তালা ভেঙে নগদ পাঁচ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান বেলাল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad