বড়দিন উপলক্ষে বড়লেখায় ৪৭টি গির্জায় জিআর চাল বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৪৭টি গির্জায় জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। তিনি জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই সরকার এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
বিতরণ কার্যক্রম চলাকালে বিভিন্ন গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, সকল ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: