‘মামলার জটিলতায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য’
Led Bottom Ad

মৌলভীবাজারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়

‘মামলার জটিলতায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৯/১২/২০২৫ ২২:০০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সহকারী শিক্ষকরা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, “একটি ছোট মামলার কারণে ৩২ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ছাড়া স্কুল চলবে কীভাবে? সহকারী শিক্ষকগণ পদোন্নতি ছাড়াই কাজ করছেন। যদি প্রধান শিক্ষক পদগুলো পূর্ণ হতো, তবে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য হতো এবং ৩২ হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো।”

তিনি আরও বলেন, “এই আইনি জটিলতা নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।”

“দেশকে এগিয়ে নিতে হলে সুশৃঙ্খল জনগোষ্ঠীর প্রয়োজন, আর সেই শৃঙ্খলাবোধ গড়ে তুলতে পারে একটি প্রাথমিক বিদ্যালয়,” যোগ করেন তিনি।


জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল সভার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসির পরিচালক (প্রশিক্ষণ) মো. কামরুল হাসান, সিলেট বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad