মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Led Bottom Ad

মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৭/১২/২০২৫ ২০:৪১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বড়লেখা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাওলানা আমিনুল ইসলাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তিনি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী মাঠে জামায়াতের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad