জুড়ীতে ট্রাকসহ এক কোটি ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
Led Bottom Ad

জুড়ীতে ট্রাকসহ এক কোটি ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১৭/১২/২০২৫ ০০:৪২:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজিবি সূত্র জানায়, ১৬ ডিসেম্বর সকালে ৫২ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী–কুলাউড়া সড়কের তেতুলতলা এলাকায় একটি ট্রাক তল্লাশি করা হয়।


তল্লাশিকালে ট্রাকের উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের কাছে মালামালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি সদস্যরা ১৩৫ বস্তা ভারতীয় জিরা (৪,০৫০ কেজি), ১০৫ বস্তা চাল (৫,২৫০ কেজি), একটি মোবাইল ফোনসহ ট্রাকটি জব্দ করে।


আটক চালকের নাম ফরহাদ উদ্দিন (২৫)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।


৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক এক কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad