বড়লেখায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র্যালী
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও দেশের স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ত্যাগ, আত্মদান ও চেতনার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার অর্জনই আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই চেতনা ধারণ করে যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার পর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী আয়োজন করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন ফয়ছল আহমেদ, এমাদুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মুফতি জিয়াউল হক, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জুবায়ের আহমদ শিমুল, রবিউল ইসলাম সুহেল, জাহেদুর রহমান জাহেদ, আব্দুল কাইয়ুম, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, জয়নুল মাওলানা, বদরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ রহমান
মন্তব্য করুন: