শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বড়লেখা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
Led Bottom Ad

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বড়লেখা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৫/১২/২০২৫ ০০:০৭:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায়, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad