কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের
Led Bottom Ad

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১০/১২/২০২৫ ১৪:৩৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) ও সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই।


স্থানীয়রা জানান, স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেলে তালতলা জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই জালাল আহমদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই গুরুতর আহত হন।


শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া বলেন, তাৎক্ষণিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়া পথে মারা যান তারা।


কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad