বড়লেখায় বেগম রোকেয়া দিবসে ৫ জন অদম্য নারীকে সম্মাননা
Led Bottom Ad

বড়লেখায় বেগম রোকেয়া দিবসে ৫ জন অদম্য নারীকে সম্মাননা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১০/১২/২০২৫ ০০:০৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। 


দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বরে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী সংগঠন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ উপজেলার ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনশেষে কন্যাশিশুদের অংশগ্রহণে রঙিন সাংস্কৃতিক পরিবেশনা ও নারী উন্নয়নবিষয়ক ভিডিও প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad