বড়লেখায় কাতার বিএনপি নেতার সঙ্গে অঙ্গসংগঠনের মতবিনিময় সভা
Led Bottom Ad

বড়লেখায় কাতার বিএনপি নেতার সঙ্গে অঙ্গসংগঠনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/১২/২০২৫ ২৩:৫৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা, পৌর ও কলেজ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বড়লেখায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব শরিফুল হক সাজু।


সভায় স্থানীয় নেতাকর্মীরা দলের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি শোরিফুল হক শাজু প্রবাসে দলের অবস্থান, নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।


এসময় উপজেলা, পৌর ও কলেজ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভা শেষে অংশগ্রহণকারীরা সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad