বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
মৌলভীবাজারের বড়লেখায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। পরে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেতনতা তৈরির লক্ষ্যে এক বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও গালিব চৌধুরী। তিনি বলেন, “দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। তারুণ্যকে এগিয়ে আসতে হবে সৎ ও দায়িত্বশীল সমাজ গড়তে। সম্মিলিত প্রয়াস ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক স্তরে সততার মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচির সার্বিক আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন।
এ রহমান
মন্তব্য করুন: