বড়লেখায় পিউরিয়া ফুড প্রোডাক্টকে ৩০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় শিশু খাদ্যের প্যাকেটে পোকা পাওয়া এবং উৎপাদন–সংরক্ষণ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের কারণে পিউরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা ও প্যাকেটজাতকরণ প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতি পাওয়া যায়। বিশেষ করে শিশু খাদ্যের প্যাকেটে পোকা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয় এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,“শিশু খাদ্যের মতো সংবেদনশীল পণ্যে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: