বড়লেখার তালিমপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Led Bottom Ad

বড়লেখার তালিমপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৮/১২/২০২৫ ২৩:১৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭ নম্বর তালিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা ও আগামীর রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে দলকে আরও শক্তিশালী করতে হবে।”


সভায় বক্তব্য দেন এমাদুল ইসলাম, ফয়ছল আহমেদ, জিয়াউল হক, হাজী হেলাল উদ্দিন, আব্দুল বাছিত, মাস্টার বশির আহমেদ, মুহিবুর রহমান ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, তালিমপুর ইউনিয়নে জনবান্ধব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই তাদের অঙ্গীকার। তারা আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad