মৌলভীবাজার কারাগারে তিনজন পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি
মৌলভীবাজার জেলা কারাগারে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন। তিনি কারা বিভাগের উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেল সুপার মো. তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলার কাজী মাজহারুল ইসলামসহ কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ ও সৌহার্দ্যময় পরিবেশ।
এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। ড্রিল পারদর্শিতায় সেরা নির্বাচিত হন কারারক্ষী মো. শহিদুল ইসলাম শিমুল। ভালো কাজের স্বীকৃতি পান কারারক্ষী মো. রোমান মিয়া। আর কারাগারের ভেতরে মাদক প্রতিরোধে ভূমিকার জন্য সম্মাননা দেওয়া হয় ফয়সাল আহমেদকে।
ডি আর ডি
মন্তব্য করুন: