সাংবাদিক সেজে চাঁদাবাজি: মৌলভীবাজারে জনতার হাতে দুই প্রতারক আটক
Led Bottom Ad

সাংবাদিক সেজে চাঁদাবাজি: মৌলভীবাজারে জনতার হাতে দুই প্রতারক আটক

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

০৪/১২/২০২৫ ১৩:৪৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মনসুরনগর ইউনিয়নে উত্তেজনার মধ্যেই তাঁদের আটক করা হয়।


স্থানীয়দের ভাষ্য, সামান্য সন্দেহ থেকেই শুরু। এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানেরা একে অপরের সঙ্গে কথা বলে বুঝতে পারেন—অপরিচিত দুই ব্যক্তি “সাংবাদিক” পরিচয়ে ঘুরে বেড়িয়ে খোঁজখবর নেওয়ার নাম করে আর্থিক সুবিধা দাবি করছেন। নিজেদের সততা ও সম্মানের জায়গা রক্ষায় চেয়ারম্যানেরা বিষয়টি নজরদারিতে রাখেন।


অবশেষে সুযোগ পেয়ে স্থানীয় লোকজন দুজনকে আটক করেন। এলাকাবাসীর চোখে তখন রাগ, হতাশা আর প্রতারিত হওয়ার বেদনা—কারণ সাংবাদিকতা পেশাকে ঢাল বানিয়ে প্রতারণা করতে দেখতে তারা অভ্যস্ত নন।


আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের আরিফুর রহমান (২৮) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার তরিকুল ইসলাম (৩৬)। তাঁরা নিজেদের একটি জাতীয় দৈনিকের সাংবাদিক বলে পরিচয় দিতেন।


খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।


থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হৃদয় বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের দাবি, ‘সাংবাদিকতার নামে প্রতারণা শুধু মানুষকে ঠকায় না—বিশ্বাসকেও আহত করে।’

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad