বড়লেখায় প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের চেষ্টা, প্রাক্তন ছাত্র আটক

বড়লেখায় প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের চেষ্টা, প্রাক্তন ছাত্র আটক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/১২/২০২৫ ২২:১৯:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে প্রাক্তন ছাত্র মো. হায়দার আহমদ (১৭) কে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক শিক্ষার্থীর মোবাইল জব্দের পর তা ফেরত দেওয়ার দাবি নিয়ে প্রধান শিক্ষকের অফিসে আসে হায়দার। তাকে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে বললে হঠাৎ কোমরে লুকানো ছুরি বের করে প্রধান শিক্ষকের বুকে আঘাত করার চেষ্টা করে। শিক্ষক সরে দাঁড়ানোয় আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি চিৎকার করলে অন্য শিক্ষক-কর্মচারীরা ধাওয়া দিয়ে হায়দারকে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে পুলিশ এসে হায়দারকে আটক ও ছুরি জব্দ করে।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আটক কিশোরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

এ রহমান

মন্তব্য করুন: