বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বড়লেখায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট কর্মীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। কর্মবিরতি কর্মসূচিতে উপজেলার FWV, FWA এবং FPI–রা একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়নের জোর দাবি জানান।
বক্তারা বলেন, “নিয়োগ বিধির বিষয়টি বছরের পর বছর ধরে ঝুলে থাকার কারণে মাঠপর্যায়ের কর্মীরা নানা বঞ্চনা, বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বারবার দাবি জানানো হলেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে কর্মীদের মনোবল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
অধিকার আদায় পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বড়লেখা উপজেলার সব পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক উপস্থিত ছিলেন। তারা দ্রুত নিয়োগ বিধি চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান।
এ রহমান
মন্তব্য করুন: